৪৫ মিনিটে ক্লাউড কিচেনের খাবার দিচ্ছে ফুডটেক ক্লুডিও

১৫ এপ্রিল, ২০২০ ১৪:১৮  
করোনা ভাইরাস সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে নিজেদের তৈরি জীবাণুমুক্ত খাবার সরবরাহ শুরু করেছে ক্লাউডভিত্তিক ফুডটেক ক্লুডিও। জানাগেছে, পিজ্জা, বার্গার, ফ্রেন্সফ্রাই থেকে শুরু করে সাদা ভাত, সবজি, কালা ভুনার মতো জনপ্রিয় খাবার অর্ডার দ্রুততম সময়ে প্রসেসিংয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করছে এই স্টার্টআপটি। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কিশোয়ার হাশমি জানিয়েছেন, প্রথাগত হোটেলের পরিবর্তে ক্লাউড কিচেন কনসেপ্টে ঘরোয়া পরিবেশে খাবার তৈরি করছেন তারা। স্বাস্থ্যসম্মত খাবারের নিশ্চয়তা দিতে তাদের রয়েছে প্রযুক্তিগত ‘গবেষণা সেল’। আর ব্যবস্থাপনার কাজটি করা হচ্ছে তাদের নিজস্ব সফটওয়্যারে। তিনি আরও জানান, রাজধানীর কয়েকটি এলাকা থেকে খাবারের অর্ডার নেয়া শুরু করে তা সর্বোচ্চ ৪৫ মিনিটের মধ্যেই ডেলিভারি দেওয়া হচ্ছে। অচিরেই অ্যাপ চালুসহ সেবার পরিধি আরও বাড়ানো হবে। ক্লুডিও নিয়ে বিস্তারিত জানা যাবে এ https://www.facebook.com/kludioasia ঠিকানায় এবং পাঠাও ফুড, উবার ইটস ছাড়াও প্রতিষ্ঠানটির কল সেন্টারে ফোন করে খাবারের অর্ডার দেওয়া যাবে।